২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেড এর কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বুধবার সকালে আগুনে একটি কারখানার নিচতলা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এতে আনুমানিক দশ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

মালয়েশিয়ান গোরান ও গণিত আরা রানীর মালিকানাধীন ওই কারখানার নাম ভেক্সটনিক বিডি লিমিটেড।

দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিশু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে সাতটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুন ধরে যায়। এরপর দমকল বাহিনীর সাতটি গাড়ি পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুই তলা ভবনের কারখানাটির নিচতলা পুড়ে যায়। সেখানে বৈদ্যুতিক সামগ্রী তৈরী করা হতো।

শিক্ষক দম্পতি আহত :

নগরীর মেহেদীবাগ এলাকার আমিরবাগে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে এক শিক্ষক দম্পতি আহত হয়েছেন।

তারা হলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. ইফতেখার উদ্দিন ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের উপাধ্যক্ষ শুক্লা ইফতেখার।

জানা গেছে, রান্নার সময় শুক্লার শাড়িতে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্বামী ড. ইফতেখারও আহত হন। ড. ইফতেখারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্লাকে নগরীর রয়েল হাসপাতালে ভর্তির পর বিকেলে তাকে ঢাকা মেডিকেল করেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।