সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে দুটি অভিযোগপত্র
সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দুইটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।
নাটোরের আমলি আদালত-১ এ ম্যাজিস্ট্রেট আরিফ পাশার আদালতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ পত্র দুইটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীদুল ইসলাম শাহীন।
আদালত সূত্র জানায়, প্রথম অভিযোগপত্রটি গত বছরের ১ নভেম্বরে ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব মো. ফেরদৌস রহমান মুক্তার ওপর নির্যাতনের মামলায় দুলুসহ নয় জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে।
এ ছাড়া একই বছরের ২৮ অক্টোবরে আওয়ামী লীগসহ ১৪ দলের সমাবেশে হামলার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের দায়ের করা মামলায় দুলুসহ ২২ ব্যক্তির বিরুদ্ধে একই আদালতে আরেকটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
