পাবনায় ঝড়ে ৫ শতাধিক তাঁত লণ্ডভণ্ড
পাবনা সদর উপজেলার জালালপুর, নতুনপাড়া, ধোপাঘাটাসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে মঙ্গলবার গভীর রাতে বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ সময় ওই এলাকার পাঁচ শতাধিক তাঁত লণ্ডভণ্ড হয়ে গেছে, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
পাবনার জেলা প্রশাসক গোলাম মাওলা জানান, রাত ১১ টার দিকে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে সদর উপজেলার জালালপুর, নতুনপাড়া, ধাপাঘাটাসহ কয়েকটি গ্রামের প্রায় দুইশ ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এ সময় পাঁচ শতাধিক তাঁত লণ্ডভণ্ড হয়ে যায়। এছাড়া পাঁচ শতাধিক বিঘা জমির পাকা-আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
