সিলেটে পরিত্যক্ত বিস্ফোরকসামগ্রী ও রিভলবার উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাইনদীর পাড় থেকে মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও বিস্ফোরকসামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
র্যাব-৯ সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে নদীর পাড়ে একটি পলিথিনের ব্যাগের মধ্যে থেকে ওই রিভলবার ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকসামগ্রী ও রিভলবারটি কোম্পানীগঞ্জ থানাপুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
অবশ্য এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
র্যাব-৯ এর সার্জেন্ট আবদুল বাছেদ জানান, ওই ব্যাগের মধ্যে পাঁচটি প্যাকেটে মোড়ানো ৬২৫ গ্রাম বিস্ফোরক, পাঁচটি ইলেকট্রনিক ডেটেরনেটর ও একটি রিভলবার ছিল।
