সাত জেলায় নতুন এডিসি
সাতটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নতুন সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব কাজী নাজির হোসেনকে নরসিংদী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খাজা মিয়াকে মাদারীপুর, সুনামগঞ্জের এডিসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে পিরোজপুর, বাগেরহাটের চিতলমারীর ইউএনও নীতিশ চন্দ্র সরকারকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব দেলোয়ার হোসেনকে রাঙামাটি এবং দিনাজপুরের বীরগঞ্জের ইউএনও তুলসী রঞ্জন সাহাকে সুনামগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া বান্দরবানের এডিসি (উপ-সচিব) আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে। তার জায়গায় জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব সৈয়দ তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।
