সাবেক সাংসদ সালাহউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া দুটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার হাকিম এমএ সালামের আদালতে মামলা দুটির সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সালাহউদ্দিন আহম্মেদের আইনজীবীরা জানান, মামলাগুলো খারিজের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদনের শুনানি হবে ২৯ এপ্রিল। এজন্য আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানান।
হাকিম এই আবেদন মঞ্জুর করে আগামী ৬ মে সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন।
সালাহউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির এই দুটি মামলা দায়ের করেন ডেমরার খেয়াঘাট ইজারাদার রবিউল্লাহ রবি এবং যাত্রাবাড়ির ছাগলের আড়তদার দেলোয়ার হোসেন।
