২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক মিলনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলন এবং তার ঠিকাদারী প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ওই তিন কর্মকর্তা-কর্মচারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার রাতে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ তালুকদার বাদি হয়ে এ মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান শীতলক্ষ্ম্যা এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক মাহবুবুজ্জামান লিটন, ইঞ্জিনিয়ার আবু সাইদ ও কর্মচারি ইসমাইল হোসেন। এদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

জয়দেবপুর থানা উপ-পরিদর্শক ফিরোজ তালুকদার জানান, শীতলক্ষ্ম্যা এন্টারপাইজের কাজের জন্য শতাধিক ত্রাণের টিন ব্যবহারের বিষয়টি মিলনের কর্মচারিরা স্বীকার করেছেন। তারা জানিয়েছে, টিন উদ্ধারের জন্য অভিযান শুরু হলে বাকি টিন সরিয়ে ফেলা হয়। ভুলক্রমে তিনটি টিন রয়ে গিয়েছিল।

যৌথবাহিনী সোমবার দুপুরে শীতলক্ষ্ম্যা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ওই ত্রাণের টিন উদ্ধার করে।