২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গুলিভর্তি পিস্তলসহ ইউপি সদস্য আটক

শার্শা উপজেলার বারোপাতা গ্রামে পাঁচ রাউণ্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আব্দুর রাজ্জাক নামের এক ইউপি সদস্যকে সোমবার আটক করেছে বিডিআর।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:23 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, সকালের দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলার মধ্যে গুলিভর্তি পিস্তলটি পাওয়া যায়। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে বিডিআর সদস্যরা তাকে বন্দর থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।