নিজামীর বিরুদ্ধে দায়ের করা মামলা অন্য আদালতে স্থানান্তর
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সোমবার এ আদেশ দেন। তবে বিকেল পর্যন্ত মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়নি।
গত বছরের ২৮ অক্টোবর ছাত্র মৈত্রীর সদস্য রাসেল আহমেদ খানকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনার জন্য জামায়াত ও শিবিরের ১০ নেতা-কর্মীকে দায়ী করে ৩০ অক্টোবর মামলা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল আহসান।
