২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

জয়দেবপুর থানা পুলিশ শুক্রবার রাতে টঙ্গীর দত্তপাড়া থেকে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছে থাকা ২ রাউন্ড গুলি ভর্তি ইতালির তৈরি একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 11:10 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

গ্রেপ্তারকৃতরা হল কামাল হোসেন (২৮), নয়ন (২৭), মাহবুব (২১), দীন ইসলাম (২০), সুমন (২২), সৌরভ (২১), বাদশা (৫৫), আজিজ (২৮), ওয়াসিম (২০), মাহফুজুর রহমান (২০) ও ওমর আলাউদ্দীন। আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক দাদন ফকির জানান, সম্প্রতি সদর উপজেলার চানপাড়া গ্রামে একটি ডাকাতির ঘটনায় আটক ডাকাতের জবানবন্দি মোতাবেক এদের গ্রেপ্তার করা হয়। তাদের সবার বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় ডাকাতির মামলা রয়েছে।