নওগাঁয় দুই শিশুর লাশ উদ্ধার
নওগাঁর বদলগাছী ও বানীনগর উপজেলায় মমিতা (৭) ও সোয়াইব (৮) নামে দুই শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বদলগাছীর চাংলা গ্রামের মুকুল হোসেনের সাত বছরের মেয়ে মমিতা বুধবার বিকেলে নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ির কাছে জঙ্গলের মধ্যে মমিতার লাশ পাওয়া যায়। লাশের শরীর থেকে দুই হাত ও বাম পা বিচ্ছিন্ন এবং মুখ মণ্ডল ছিল ক্ষত-বিক্ষত।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিশ্চিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের জাহের উদ্দিনের আট বছরের ছেলে সোয়াইবের লাশ শুক্রবার রাতে একটি চৌবাচ্চা থেকে উদ্ধার করা হয়। চৌবাচ্চাটিতে মাগুর মাছের চাষ করা হতো।
সোয়াইবের বাবা জাহের উদ্দিন জানান, ঝড়-বৃষ্টির মধ্যে তার ছেলে নিঁেখাজ হওয়ার পর মাগুর মাছের চৌবাচ্চায় মাছের খাবার দিতে গিয়ে ছেলের ভেসে ওঠা লাশ দেখতে পান তিনি। তার ধারণা পা পিছলে ওই চৌবাচ্চায় পড়ে গিয়ে সোয়াইবের মৃত্যু হয়েছে।
