২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে বরিশাল পলিটেকনিকের ৪ ছাত্র আটক

বরিশাল সিটি কলেজের এক ছাত্রের কাছে চাঁদা দাবির অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউটের চার ছাত্রকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শুক্রবার দুপুরের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, কম্পিউটার বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র মো. মোন্তাফিজুর রহমান, ইলিকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের আমিনূল ইসলাম, সিভিল বিভাগের চতুর্থ সেমিস্টারের মিজানুর রহমান এবং ইলিকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের সূর্য সেতু রায়।

কোতয়ালি থানার উপ পরিদর্শক ওয়ারেচ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাকিব হোসেন চাঁদা দাবির অভিযোগে শুক্রবার একটি এজাহার দায়েরের পর শনিবার দুপুরের দিকে পুলিশ অভিযুক্ত চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

ঘটনার পর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ খোরশেদ আলম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও রাকিবকে নিয়ে থানায় সমঝোতার বৈঠকে বসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৫ টা) আলোচনা চলছিল।