২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যান আটক

জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গনি ওরফে সোনা বাবুকে শুক্রবার দুপুরে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

র‌্যাব সূত্র জানায়, নানুপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করে।

সূত্র আরো জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজ শেষে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ইউপি চেয়ারম্যানকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ওসমানের বিরুদ্ধে থানায় খুন, চাদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।