রাঙামাটির দুর্গম পাহাড়ে ১৬ টি গাদা বন্দুক উদ্ধার
পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনী সোম ও মঙ্গলবার দুদিন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ১৬ টি গাদা বন্দুক উদ্ধার করেছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, জুড়াছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এ সব অস্ত্র উদ্ধার করা হয়। জরুরি অবস্থার ভেতর গ্রেপ্তার এড়াতে পাহাড়ি আদিবাসী শিকারীরা লাইসেন্সবিহীন এসব গাদা বন্দুক জঙ্গলে ফেলে দিচ্ছে বলে তাদের ধারণা।
অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি।
