২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল চেকসহ মেহেরপুরে ২ জন গ্রেপ্তার

জাল চেক নিয়ে মেহেরপুর সোনালী ব্যাংক থেকে ৬ লাখ ২০ হাজার টাকা উঠানোর সময় দুই জালিয়াতকারীকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 07:48 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

আটক জিয়াদ আলী (অব. সেনা সদস্য) ও হারেজ আলীর বাড়ি গাংনী উপজেলার চৌগাছা গ্রামে। জিজ্ঞাসাবাদে তারা জানান, চেক দুটি গাংনীর সামসুজ্জামান মেন্টু নামে এক ব্যবসায়ী তাদেরকে দিয়েছে।

মেহেরপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শীশ আহমেদ জানান, দুপুর ১ টার দিকে দুই ব্যক্তি ৩ লাখ ৮০ হাজার টাকার একটি চেক (নং-৪৩২৬) এবং দুই লাখ ৪০ হাজার টাকার আরেকটি চেক (নং-৩৮২২) নিয়ে টাকা উঠাতে গেলে হিসাব নম্বরে ভুল ধরা পড়ে।

পরে চেকের পাতা নিয়েও সন্দেহ জাগলে পুলিশে খবর দেওয়া হয়। মেহেরপুরের সহকারী পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার জানান, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জালিয়াত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।