২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার পংকী কারাগারে

সিলেটের আলোচিত ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার পলাতক আসামী সিলেট সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কমিশনার আবদুল কাইউম জালালী পংকীকে মঙ্গলবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সকাল সাড়ে ১০ টায় সিলেটের বিশেষ ট্রাইবুনালের জজ ইফতেখার রসুল সিদ্দীকের আদালতে কমিশনার পংকী হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ২২ এপ্রিল জামিনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

দুর্নীতি দমন কমিশন ২০০৩ সালে কিচেন মার্কেট অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ায় ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করে।

গত ৫ এপ্রিল এই মামলার আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৬ এপ্রিল প্রধান আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে গ্রেপ্তার করা হয়।

অপর মামলায় এই মামলার আরেক আসামী সিটি কমিশনার আজাদুর রহমান আজাদ কারাগারে আছেন। কমিশনার পংকীকে নিয়ে এখন এই মামলার তিন আসামী কারাগারে রয়েছেন।