২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের কাছে সোমবার রাতে বিডিআর সদস্যরা ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 04:18 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম জানান, উপজেলার মনাকষা বিওপি এর বিডিআরের টহলরত একটি দল সীমান্তের কাছে ১০/১২ জনকে দেখে সন্দেহ হলে তাদের ধাওয়া করে। এ সময় তারা বেশ কিছু কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টন খুলে ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, চোরাকারবারিরা ফেনসিডিল ভর্তি কার্টনগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছিল।