২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে আহত ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। আহতরা চিহ্নিত সন্ত্রাসী এবং এদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 01:21 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর মোহাম্মদ সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরাবাদের আউত্তরের বিল মাঠে ৪/৫ জন সন্ত্রাসী বোমা তৈরি করছিল। এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সাহাবুল (২৫) ও আজিজুল (২৩) নামের দুই সন্ত্রাসী আহত হয়।”

মোহাম্মদ সালেহ জানান, বিস্ফোরণের পর অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় সাহাবুল মাটিতে পড়েছিল। এলাকাবাসী পুলিশে খবর দিলে সাহাবুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।