২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবি থেকে সাবেক প্রতিমন্ত্রী আবুল হোসেনের দুর্নীতির ফাইল জব্দ

টেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল হোসেনের দুর্নীতি সংক্রান্ত ফাইল জব্দ করেছে যৌথ বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

টিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার সকালে এসব ফাইল জব্দ করা হয়।

টিসিবি সূত্র জানায়, আবুল হোসেন স্বাধীনতার পর ক্লার্ক পদে টিসিবিতে যোগ দেন। ৭০ দশকের শেষ দিকে টিসিবি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। ওই মামলা ছাড়াও তার বিরুদ্ধে টিসিবিতে চাকুরিরত অবস্থায় বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে আবুল হোসেনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এক পর্যায়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে মন্ত্রীত্ব থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দুর্নীতিবিরোধী জাতীয় টাস্কফোর্সের সদস্যরা গত ১০ এপ্রিল রাজধানীর গুলশানে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সম্পত্তির দলিলসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করে। বর্তমানে তিনি আত্মগোপন করে আছেন।