২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ৩ দিনের রিমান্ডে

বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই ও ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে দুটি মামলায় মোট তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাসের আদালতে হাজির করার জন্য হাফিজ ইব্রাহিমকে সোমবার সকালে ঢাকা থেকে ভোলা নিয়ে যাওয়া হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ভোলার দৌলতখানের আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ের করা একটি ভাঙচুর ও লুটপাটের মামলায় দুই দিন এবং মোবাইল ফোনের দোকানে ভাঙচুর ও মোবাইল ছিনতাই মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর একটি মামলার শুনানির দিন আগামী ২ মে ধার্য করা হয়েছে।

আাসমী পক্ষে মামলাগুলো পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হয়রানি করার জন্যই এসব মামলা করা হয়েছে।