২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুন্না নামে এক ভারতীয় নাগরিককে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:46 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম জানান, ভারতের মালদহ জেলার কালিয়াচকের মজিবুর রহমানের ছেলে মুন্না (২৫) রোববার রাত ১০ টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে কিরণগঞ্জ বিওপির বিডিআর জওয়ানরা তাকে আটক করে। তিনি ভারতে একটি হত্যা মামলার আসামী এবং গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে প্রবেশ করেছিল বলে জানা গেছে।

তিনি বলেন, বিষয়টি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা মুন্নাকে ফেরত চাইলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। বৈঠক না হলে শিবগঞ্জ থানায় মুন্নাকে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।