নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠনের (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী আবদুল খালেককে (৪৩) গ্রেপ্তার করেছে নওগাঁর আত্রাই থানা পুলিশ।
আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ বাজার থেকে পুলিশ সোমবার সকাল ৯ টায় তাকে গ্রেপ্তার করে। তিনি আত্রাইয়ের মধুগুড়নই গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, জেএমবি সদস্য আবদুল খালেক জেলা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং চাঁদাবাজির উদ্দেশ্যে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম সংক্রান্ত আত্রাই থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামী।
