২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কমিশনার বাবলু আটক

নগরীর ৪৯ নম্বর ওয়ার্ড কমিশনার ও ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের বাবলুকে রোববার রাতে র‌্যাব সদস্যরা আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 02:45 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ধানমন্ডি থানা বিএনপি সদস্য মঞ্জুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবলু ধানমণ্ডির একটি হাসপাতালে এক চিকিৎসক বন্ধুর সঙ্গে দেখা করে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় র‌্যাবের গাড়ি তাকে অনুসরণ করতে থাকে এবং এক পর্যায়ে র‌্যাব সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায়।

মঞ্জুর জানান, বাবলু আটক হওয়ার সময় তিনিও তার সঙ্গে ছিলেন। রাত ১২টায় পর্যন্ত বাবলু বাসায় ফেরেনি।