২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে দুই ভুয়া র‌্যাব গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজারের টেকনাফ বাজার থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

র‌্যাব-৭ এর টেকনাফের অস্থায়ী ক্যাম্পের সদস্যরা শনিবার বিকালে টেকনাফ বাজার থেকে শামছুদ্দোহা (২৭) ও ইব্রাহিমকে (৩২) গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ এর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন দীর্ঘদিন ধরে টেকনাফে র‌্যাবের গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি করত। জিজ্ঞাসাবাদে তারা এ কথা স্বীকার করেছে।

পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

অপর এক অভিযানে রোববার সকালে টেকনাফ ক্যাম্পের র‌্যাব সদস্যরা তুরাখালী এলাকা থেকে প্রায় দশ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল পরিমাণ এসব আমদানি নিষিদ্ধ কারেন্ট জাল সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহৃত হতো। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।