২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের তাড়াশে দুটি বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রঘুনীলি গ্রামের দুটি বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পুলিশ জানায়, ৮/১০ জনের একদল ডাকাত ওই গ্রামের পরিতোষ সরকার ও তার ভাই সুধাসন সরকারের বাড়িতে হানা দেয়। তারা গৃহকর্তাদের অস্ত্রের মুখে বেঁধে প্রায় পৌনে চার ভরি স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় পরিতোষ সরকার বাদী হয়ে রোববার দুপুরে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।

তাড়াশ থানার কর্তব্যরত উপ পরিদর্শক মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।