২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই রেলের পাত আটক

কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসা সেতুর কাছ থেকে রোববার ভোর রাতে সদর থানা পুলিশ বিপুল পরিমাণ রেলের পাতসহ এক ট্রাক ভাঙ্গারি মালামাল আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 02:17 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পুলিশ এসব চোরাই মালামাল পাচারের অভিযোগে ট্রাকের ড্রাইভার, হেলপার, লেবারসহ আটজনকে গ্রেপ্তার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থান থেকে একটি সংঘবদ্ধ চক্র রেল লাইন, রেলের পাত, টিউব অয়েলসহ বিভিন্ন লোহার সামগ্রী চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। পরে এগুলো ঢাকা অথবা চট্টগ্রামে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।