পিরোজপুরে জামায়াত নেতার লাশ উদ্ধার
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পতাসী ইউনিয়নে এক জামায়াত নেতাকে হত্যা করেছে দৃর্বৃত্তরা। রোববার সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, শনিবার রাত ৮টার পর থেকে মাদ্রাসা শিক্ষক জাকির হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে বাড়ির পাশের তরমুজ ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফারুকুল ইসলামের ধারণা, জাকির হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।
চরানী পতাসী গ্রামের হাচেন আলী হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন(৩৮) ছিলেন পতাসী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
তিনি স্থানীয় খেজুরতলা এস দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
