২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

জেলার সিরাজদিখান উপজেলার কাকালদি নামক স্থানে রোববার সকালে বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হন রিকশার দুই আরোহী।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 11:10 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

নিহতের নাম নুরুজ্জামান (৫০)। বাড়ি শেরপুর জেলায়। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার দারোগা মো. সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজদিখান-ঢাকা সড়কে সকাল নয়টার দিকে সোনারং থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ওই রিকশাকে চাপা দেয়। এতে নুরুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত দুই রিকশারোহীকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটক করে পুলিশে দেয়।