২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর গোদাগাড়ী পৌর কমিশনার ও যুগান্তরের প্রতিনিধি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ওয়ার্ড কমিশনার ও দৈনিক যুগান্তর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি সালাউদ্দিন আহমেদকে শনিবার বিকেল পাঁচটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ জানায়, শনিবার বিকেলে পৌরসভা ভবনে ওয়ার্ড কমিশনারদের সভা চলার সময় গোদাগাড়ী থানা পুলিশ পৌরসভা ভবন ঘিরে ফেলে। বিকেল পাঁচটার দিকে তাকে আটক করে গোদাগাড়ি থানায় নেওয়া হয।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসএই) আইনুল হক জানান, “কমিশনার সালাউদ্দিনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা তিনি সুনির্দিষ্ট করে জানাতে চাননি।