২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ

নতুন বছরকে বরণ করতে বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বরিশালে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বর্ষবরণ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় গণশিল্পী সংস্থার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে লোকনৃত্য, পল্লী গীতি, ভাটিয়ালি, হাছন রাজা, লালন, মুর্শিদীসহ বিভিন্ন ধরনের লোকজ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭ টায় খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আড্ডা।

উদীচীর আয়োজনে শনিবার ভোর ৬ টায় বিএ স্কুল প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠান ও স্কুল মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হবে।

সকাল ৮ টায় বিএম স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

এ ছাড়া বর্ষবরণ উপলক্ষে চাঁদের হাট আমানতগঞ্জ শাখা টিবি হাসপাতাল মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।