শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় উল্লেখিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কর্মকর্তা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার মামলায় উল্লেখিত ঘটনাস্থল প্রধানমন্ত্রী ভবন (সাবেক গণভবন) পরিদর্শন করেছেন।
একটি বেসরকারি বিদ্যুত কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম রাজধানীর তেজগাঁও থানায় আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে তিন কোটি টাকার ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি প্রধানমন্ত্রী ভবনে যান এবং প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করে একটি নকশা তৈরী করেন।
এছাড়া বুধবার তিনি মামলাটির দুজন সাক্ষির সঙ্গে কথা বললেও নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
