২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও অনেক কাজ বাকি: তপন চৌধুরী

তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের যে অর্জন তাতে পুরোপুরি সন্তষ্ট হতে পারছেন না বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। তার মতে, এখনও অনেক কাজ করার রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 06:17 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার বিকালে জ্বালানি মন্ত্রণালয়ে তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি সম্পূর্ণ সন্তষ্ট নই। আমরা অনেক কাজ করেছি। তবে আরও অনেক কিছু করার রয়েছে।”

বৃহস্পতিবারই তিন মাস পূর্ণ করছে ড. ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হবে কিনা-এমন প্রশ্নে তপন চৌধুরী বলেন, “এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনও আলোচনা হয়নি। বাইরে থেকে এমন চাপ আছে বলেও আমার জানা নেই।”

তাদের গ্রেপ্তার করার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এটা সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয় দেখবে।”

তিনি জানান, মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টাদের ওপর বাইরের কোনো চাপ নেই।

“নির্বাচন কমিশনের কাজের গতিতে আমি আশাবাদী। প্রত্যাশিত গতিতেই তারা কাজ করে যাচ্ছেন।”-মন্তব্য করেন তপন চৌধুরী।