২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গ্রেপ্তারকৃত সাংবাদিক কারাগারে

দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিককে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার দুপুর সাড়ে ১২ টায় সাংবাদিক এটিএম রফিককে আদালতে হাজির করা হলে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক জামাল উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় বন কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছ থেকে বিশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এরপর তাকে র‌্যাবের হাতে হস্তান্তর করা হয়।

র‌্যাব মঙ্গলবার রাতেই তাকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করে। ঘুষ নেওয়ার ঘটনায় র‌্যাব বাদী হয়ে এটিএম রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

র‌্যাব-৬ এর মেজর বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটিএম রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।