২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পুলিশ সুপারকে জেএমবির হুমকি

বগুড়া পুলিশ সুপার জামিল আহমেদের কাছে সোমবার ডাকযোগে জেএমবির পরিচয় দিয়ে একটি চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। এতে বাংলা ভাইয়ের মৃত্যুর ৬০ দিনের মধ্যে আনন্দ উল্লাস না করার জন্য হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, এই ৬০ দিনকে তারা ‘শোক দিবস’ হিসেবে বিবেচনা করছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

চিঠিতে আরও বলা হয়েছে, “জেএমবির কোনো মহিলা সদস্যকে হয়রানি করা হলে এর পরিণাম হবে ভয়াবহ।”

স্বাক্ষরবিহীন এ চিঠিতে আরও বলা হয়, “বাংলা ভাই মরেনি। তিনি সকল জেএমবি সদস্যের মনের মধ্যে আছেন।”

এ ব্যাপারে পুলিশ সুপারের কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাতে লেখা একটি চিঠি তাদের কাছে এসেছে। এর পরপরই পুলিশ বিভাগের সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।