২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে মঙ্গলবার যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত (৪৫) একজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে এবং ৫/৬ টি গাড়ি ভাংচুর করে।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মাতুয়াইল নূর টিম্বার ট্রেডার্সের সামনে সকাল ১০ টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মিনিবাস অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপ-পরিদর্শক আবদুল করিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরনে সাদা চেক লুঙ্গি এবং হাফ হাতা পাঞ্জাবি ছিল। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।