২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার আজম খান সিলেট সিটি মেয়রের দায়িত্বে

কমিশনার আজম খানকে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সব মহলের সহযোগিতা চাই।”

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আব্দুন নূর জানিয়েছেন, সোমবার মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে কমিশনার আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে বলা হয়েছিল। মঙ্গলবার তিনি দায়িত্ব বুঝে নিয়ে অফিস করেছেন। এ সময় তিনি কয়েকটি ফাইলে স্বাক্ষরও করেছেন।

আজম খান নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার।