২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চার ‘জঙ্গি’ ও দুই ‘সর্বহারা’ গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় সোমবার গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত জেএমবির চারজন ও পুর্ব বাংলা কমিউনিস্ট (এমএল লাল পতাকা) পার্টির দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 10:51 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বাগমারা থানা পুলিশ রায়নগরের সাইদ আলী (৪৫) ও জয়েন উদ্দিন (২৮), কোন্দাবাড়ীর খয়ের আলী (৩৬), শ্রীপুরের আকরাম হোসেন (৪০) নামের চার জেএমবি সদস্যকে নিজ নিজ বাড়ী থেকে রাত আড়াইটার পরে গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে তিনটায় ওই থানার সদস্যরাই আরেক নিষিদ্ধ সংগঠন এম এল লাল পতাকা দলের মামুন আলী (২৩) খাজা ময়েন (২৮) নামের সদস্যকে তাহেরপুর ও মারিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত ছয়জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে এদের আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।