২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে উপজেলার নান্দিগ্রাম এলাকায় রোববার রাতে আত্মহত্যা করেছেন শহিদুল ও তার স্ত্রী সাবিনা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এলাকাবাসী জানান, শহিদুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিলো। রোববার রাতে তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়।

ভোরে গ্রামবাসী বাড়ির পাশের একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় শহিদুলের লাশ দেখতে পায়। এরপর ঘরে পাওয়া যায় সাবিনার লাশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, শহিদুল গলায় দড়ি দিয়ে এবং সাবিনা বিষপানে আত্মহত্যা করেছেন।

রাতের কোন ঘটনায় মান-অভিমানের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।