২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আবারও বন্ধ

খুলনার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি আবারও বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক গোলোযোগের কারণে রোববার বেলা ৩টা ৫ মিনিটে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এর আগে গত ৩ এপ্রিল এ বিদ্যুৎ কেন্দ্রটি একই কারণে বন্ধ হয় যায় এবং ৫ এপ্রিল সন্ধ্যায় তা আবার চালু হয়।

খুলনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলী (এসবি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বয়লারের ওয়াল টিউব লিক হয়ে যাওয়ায বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।

তিনি জানান, মেরামতের পর আগামী বৃহস্পতিবার নাগাদ আবারও উৎপাদনে যাওয়া সম্ভব হতে পারে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে বিদ্যুৎ সঙ্কট চরমে উঠেছে। প্রচণ্ড গরমে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এইচএসসি পরীক্ষার্থীরাও বিদ্যুতের অভাবে ঠিকমত লেখাপড়া করতে পারছেন না। জাতীয় গ্রীড থেকে কয়েক ঘণ্টা পরপর কিছু সময়ের জন্য বিদ্যুৎ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।