২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার

বিডিআর এর একটি দল রোববার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে একটি বাসে তল্লাসি চালিয়ে ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিডিআর এর চুয়াডাঙ্গার ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি বাসের উপরের বাঙ্কার থেকে একটি প্যাকেটে মোড়ানো প্রায় এক কোটি টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে হেরোইন পাচারকারী দলের কাউকে গ্রেপ্তার করা যায়নি।