আশুগঞ্জ জিয়া সার কারখানা ৩ দিন পর চালু
আশুগঞ্জ জিয়া সার কারখানা তিনদিন বন্ধ থাকার পর রোববার সকালে আবারও চালু হয়েছে। ইউরিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ এপ্রিল রাতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্রে জানা গেছে, দৈনিক ১ হাজার ৬ শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা তিন দিন উৎপাদন বন্ধ থাকার কারনে প্রায় ৪ হাজার ৮শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত দেড়টায় কারখানা চালু করা হয় এবং সকাল থেকে যথারীতি ইউরিয়া উৎপাদন শুরু হয়।
