২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গুলিবিনিময়ে নিহত ২, অস্ত্র উদ্ধার ৫টি

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় দুই অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি রিভলবারসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নাম সাজ্জাদ ও তৌফিক।

রাজশাহী র‌্যাব-৫ এর অপারেশন অফিসার মেজর রাশিদুল হাসান জানান, লালাপাড়া গ্রামের একটি আম বাগানে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছূঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

দুই পক্ষের গুলিবিনিময়ের সময় ঘটনাস্থলেই দুই অস্ত্র ব্যবসায়ী নিহত হয়। পরে সেখান থেকে দুটি বিদেশি রিভলবার, দুটি ওয়ান শুটার গান ও ১টি শাটার গান উদ্ধার করা হয়।

নিহতদের বাড়ি শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের রশিক নগর গ্রামে।