২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই, একজন গুলিবিদ্ধ

শহরের নিতাইগঞ্জের বি. দাস রোড এলাকায় শুক্রবার রাত ১০ টায় মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা গুলি করে বাবুল ট্রেডার্সের মালিকের ছেলে ও কর্মচারীর কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কর্মচারী শংকর চন্দ্র সাহার (৩৮) পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্সের মালিক সুশীল কুমার রায় জানান, তার ছেলে সুশান্ত রায় ও কর্মচারী শংকর চন্দ্র সাহা শুক্রবার রাতে বন্দর এলাকার দোকানদারদের কাছ থেকে পাওনা টাকা নিয়ে ফিরছিল। নিতাইগঞ্জের বি. দাস রোড এলাকায় পৌঁছলে মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা গুলি করে শংকরের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়।

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সুশান্ত রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।