২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়িয়ায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চারজন আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নিহতরা হচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হাজরা মণ্ডল (৭০) ও একই ইউনিয়নের মহদিপুর গ্রামের রবিউল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে হাজরা মণ্ডল গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই জায়গায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে হাজরা মণ্ডল ও ভ্যানচালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আনোয়ার (৩০), লিয়াকত (৩৫), হাশেম (২৭) ও বিপ্লব (২০) নামের চার বাসযাত্রী আহত হন। তাদরেকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘাতক বাসটির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।