মালিবাগে ৫০০ গ্রাম কোকেনসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মালিবাগ থেকে বৃহস্পতিবার প্রায় পাঁচশ গ্রাম কোকেনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে কোকেনসহ আরিফ রাব্বানীকে (৩৫) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা কোকেনের আনুমানিক দাম এক কোটি টাকা বলে র্যাব জানিয়েছে।
খিলগাঁও থানার কর্তব্যরত উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফ রাব্বানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
