২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কারাগারে সালাহউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত

খুলনা জেলা কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তিনি কারাগারের ডিভিশন ওয়ার্ডেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান ও ডা. বিশ্বজিৎ বসুর চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন খুলনা জেলা কারা সুপার মো. আতাউর রহমান।

তিনি আরো জানান, সালাহউদ্দিন আহমেদ আগে থেকেই হৃদরোগের ভুগছিলেন। চিকিৎসকদের দেওয়া ওষুধ খেয়ে তিনি এখন সুস্থ। দুর্নীতির মামলার বিচার শুরু হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।