২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে এক সপ্তাহের অবকাশ

আগামী ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ চলবে সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এ সময় আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

এ ছাড়া হাইকোর্ট বিভাগের জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তির বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম আগামী ১১ এপ্রিল সকাল সাড়ে নয়টায় চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এ ছাড়া বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ৮, ১০ এবং ১১ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত কোর্টের সাত নম্বর বিচার কক্ষে জরুরি বিষয়ের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবেন।