২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়া হাসপাতালে

শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ল্যব এইডে চিকিৎসাধীন আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তাঁর চিকিৎসক ডা. সোহরাবুজ্জামান জানিয়েছেন, ওয়াজেদ মিয়া এখন শঙ্কামুক্ত। উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগে থেকেই তার কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট রোগ আছে।

সোহরাবুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াজেদ মিয়ার রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। দুই একদিনের মধ্যে তাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হবে।