২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তারকৃত ডিবি পুলিশের উপ-পরিদর্শক কারাগারে

সিলেটে মঙ্গলবার ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তারকৃত গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) স্টিফেন ডেরিক এবং তার সহযোগী ফয়জুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে সিলেট সদরের ১নং আমলি আদালতের বিচারক সাজ্জাদুল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেদুর্নীতি দমন কমিশনের মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সিলেট দক্ষিণ থানা পুলিশ বুধবার দুপুরে আসামীদের আদালতে পাঠায়।

যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার বিকালে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক স্টিফেন ডেরিক এবং তার সহযোগী ইউপি সদস্য ফয়জুর রহমানকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।