২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বাবুল কাজী গ্রেপ্তার

তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ সহযোগী কাজী নাসিরউদ্দিন বাবুল ওরফে বাবুল কাজীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মঙ্গলবার গভীর রাতে গুলশানের নিজ বাসা থেকে লাইসেন্সহীন একটি অস্ত্রসহ বাবুল কাজীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাকে রাজধানীর গুলশান থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসময় ওই থানার উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে বাবুল কাজীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পুলিশের উপ-পরিদর্শক তসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুল কাজীর কাছে লাইসেন্সবিহীন একটি বিদেশী রিভলবারসহ চার রাউন্ড গুলি পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

তসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, বিকেল সাড়ে চারটায় তাকে আদালতে পাঠানো হয়েছে।